সত্যের অনুসন্ধান
August 23 2018
বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের অন্তর্গত উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে অবস্থিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা "MOAS" এর উদ্যোগে নির্যাতিত-নিপীড়ত রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবায় স্থাপিত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে MOAS কর্তৃপক্ষের প্রতি সন্তুষ প্রকাশ করলেন উখিয়া-টেকনাফ সংসদীয় গদির আগামিদিনের অভিভাবক ও বর্তমান যুগের হাতেম তাঈখ্যাত তরুণ মজলুম সাদামনের জননন্দিত জননেতা Most Popular তোফায়েল আহমদ ওরফে MP তোফায়েল।
MOAS স্থাপিত হাসপাতাল পরিদর্শনকালে MP তোফায়েলের সাথে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির মুহাম্মদ শাহজাহান চৌধুরি,ছাত্রনেতা ইউসুফ আলী সিকদার,বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইমারত হোসাইন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা শাহজাহান কবিরসহ আরও অনেকে।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি তার একান্ত অন্ধভক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পল্লী চিকিৎসক আর্মি ডাক্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার পরিবার-পরিজনের খবরাখবর নেন।