Overblog All blogs Top blogs Politics
Edit post Follow this blog Administration + Create my blog
MENU
আলোকিত গ্রাম বাংলা

সত্যের অনুসন্ধান

Advertising

রাজপথের মাঝি

অসুস্থ রোগিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন MP তোফায়েল

অসুস্থ রোগিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন MP তোফায়েল

Advertising

রাজপথের মাঝি
""""""""""""""""""""""""
ওরে...ও..
রাজপথের মাঝি,
তুর রথে
পাড়ি দিব আজি।
আঁকাবাঁকা রাজপথ আজি
ঝড়-ঝঞ্ঝাটে ভরা,
আনাবিল শান্তির মিছিলে
চলরে মাঝি ত্বরা।
দক্ষ মাঝি নির্ভিক চিত্তে
রথ টানিল ধীরে,
রাজপথে বহমান দুর্ভেদ্য
ঝড়-ঝঞ্ঝাট চিরে।
চতুর্পাশে সর্বনাশার ছলে
বাড়িতেছিল পবন,
জানিনা শান্তির মিছিলে
পৌঁছিব কখন!
রাজপথের মধ্যখানে আসিতেই
বাড়িল ঝড়ের বেগ,
দেখিলুম অসীম গগনে
জমিছে কালমেঘ।
মাঝির কণ্ঠে শুনিলুম
লা শরিক আল্লাহ
রাজপথে প্রাণ দিয়াছে
কত মাঝি-মাল্লা!
রাজপথের তান্ডবে আজি
হইবে বুঝি মরণ,
পরম করুণাময়ের নাম
করিতেছিলুম স্মরণ।
ইহত্যাগের ভয়ে
শিহরিত আজি মন,
দেখিলুম মাঝির চক্ষে
সর্বনাশা বিজয়ের পণ।
সুদক্ষ মাঝি ঝড়-ঝঞ্ঝাট পেরিয়ে
রথ ভিড়াইল শান্তির তীরে,
মনে হইল অমূল্য জীবনখানি
পাইলুম আবার ফিরে।
শান্তির পথে যিনি রথ টানিলেন
দুর্গম মাইলের পর মাইল,
তিনি যে আর কেহ নন
জননন্দিত বাঘানেতা MP তুফাইল।
এহেন সুদক্ষ মাঝি যদি
আরও থাকিত ধরায়,
দু:স্থ মানবের মনোপ্রশান্তি
কবেই যে আনিত ত্বরায়।

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post