সত্যের অনুসন্ধান
August 24 2018
বহুল আলোচিত সীমান্তবর্তী টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল আযহার কুশল বিনিময়ের মাধ্যমে উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের রাজনৈতিক ময়দানে ঝড় তুললেন নৌকা প্রতিকের অন্যতম দাবিদার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি ঘনিষ্ঠ সহচর ও ১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রখ্যাত আইনজীবী মরহুম নুর আহমদ (MNA) এর সুযোগ্য সন্তান এবং টেকনাফ উপজেলার মাটি ও মানুষের পরমবন্ধু জননেতা সোহেল আহমদ বাহাদুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত বাহারছড়ায় গমন করলে তাকে স্বাগত জানাতে ছুটে আসে অগণিত জনতা।