সত্যের অনুসন্ধান
August 25 2018
পবিত্র হজ পালনকালে গতকাল ২৪ আগস্ট একদিনে ১২ হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত হাজির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ৮৩ জনে। ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালের নিয়মিত বুলেটিনের তথ্য মতে ২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা ছিল ৭১ জন। কিন্তু ২৪ আগস্ট শুক্রবার বুলেটিনে প্রকাশ করা হয় ৮৩ জন হাজির মৃত্যু হয়েছে।মৃত হাজীদের অধিকাংশ বয়োবৃদ্ধ ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব গমন করে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর