সত্যের অনুসন্ধান
August 24 2018
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় র্যাবের সঙ্গে ‘ বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ইয়াবাকারবারী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) ভোরে টেকনাফ পৌরশহর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ঢাকা জেলার সাভারের অন্তর্গত হেমায়েতপুর এলাকার বাসিন্ধা আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা গেছে,ইয়াবা সিন্ডিকেটের একটি চক্র মাইক্রোবাসযোগে টেকনাফ থেকে ইয়াবার একটি চালান ঢাকা নিয়ে যাওয়ার চেষ্ষ্টা করছে মর্মে খবর পায় র্যাব।তৎক্ষণাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এসময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মাইক্রোকে থামানোর নির্দেশ দিলে ঐ মাইক্রোবাসের চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে।কিন্তু র্যাব সদস্যরা মাক্রোবাসটিকে চ্যালেঞ্জ করলে মাইক্রোবাসের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি।আত্মরক্ষার্থে র্যাবও চালায় পাল্টা গুলি,আর এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই গাড়িতে অবস্থানরত ইয়াবা বিক্রেতা আজিজুর রহমান আজাদ।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।